নভেম্বর ২৮, ২০২৪, ১১:৫০ পি.এম
শীতের আগুন – আব্দুস সাত্তার সুমন

শীতের আগুন
আব্দুস সাত্তার সুমন
হাড় কাঁপুনি শীত পড়েছে
শীতের আগুন চাই,
শরীর, হাত-পা ঝিম ধরেছে
আগুন ধরা তাই।
লাকড়ি এনে দে রে আমায়
মাচা থেকে ওই,
থরথর করে কাঁপছে দেহ
কম্বল খানা কই?
আগুন জ্বালা উঠান মাঝে
সূর্যি মামা নাই,
পালং পেতে পাশে বসে
গরম পিঠা খাই।
শীতের আগুন মিষ্টি লাগে
উনুন পারে ঠায়,
ছোট-বড় বাদ যাবেনা
সবাই পেতে চায়।
শিশির ভেজা কুয়াশাতে
পায় না তারা ভয়,
গ্রামগঞ্জের জীবন যাপন
শীত করেছে জয়।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM