নভেম্বর ২৮, ২০২৪, ১১:৪১ পি.এম
ধামইরহাটে চাঁদাবাজি মামলায় গ্রেফতার-২। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে চাঁদাবাজি মামলায় গ্রেফতার-২
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে রাঙ্গামাটি এলাকায় কামরুল ইসলাম বাবু (৫০) এবং রাজু আহমেদ রনি (৩২) নামের দুজন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলরা রসপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামি হলো রাঙ্গামাটি রসুলবিল গ্রামের মৃত বজলুল আলম ও ছিলিমপুর এলাকার ইউনুস আলীর ছেলে।
এলাকা বাসী জানায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার একটি পরিবারের বিবাদমান ঝামেলা নিষ্পত্তি করার নামে তাদের কাছ থেকে আসামিরা মোটা টাকা চাঁদা দাবি করেন । পরে এই ঘটনাটি এলাকাবাসিদের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদাবাজদের আটক করে এবং পরে থানায় খবর দেয়। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তাদের আটক দেখিয়ে থানা হেফাজতে নেয়া হয়,পরবর্তীতে এ ঘটনায় পুরো এলাকার মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আটক আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কয়েকজন নেতাকর্মীর নাম ব্যবহার করে অপকর্ম চালিয়ে বেড়ায় বলেও স্থানীয়রা জানান। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২৮,তারিখ ২৮/১১/২৪ইং।
এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান, বৃহস্পতিবার ২৮/১১/২০২৪ ইং সকালে চাঁদাবাজি মামলার প্রেক্ষিতে আসামিদের জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM