নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ।
রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও নাচোল সরকারি কলেজের উদ্যোগে ২০২৪সালে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ন কবীর। এছাড়া
শিক্ষকদের মধ্য বক্তব্য দেন সহকারী শিক্ষক আব্দুর রউফ, সংগীত শিক্ষক অলিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তোহিদুল ইসলাম তুষার,শাহনাজ খাতুন, সুমন কুমার ভট্রাচার্য,আমিনুল ইসলাম,সেলিম রেজা, সৈয়দা বনী ফারহানা ফেরদৌস এ্যানি,, মোঃ নাসিম প্রমূখ। আলোচনা সভায় জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে দোয়া করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিকে, বেলা ১১টার দিকে নাচোল সরকারি কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচানাসভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রভাষক ড. অজত কুমার দাস প্রভাষক শফিকুল আলম, আজিজুর রহমান , কাজলসহ অন্যান্য বিভাগের প্রভাষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে আন্দোলনে ঢাকায় আহত মেহেদী হাসানের পিতার হাতে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন অধ্যক্ষ সহ প্রভাষকগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM