রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় রাসিক প্রশাসক আগামী পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্ট কার্যক্রমের রিভিউ বোর্ড শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় জুলাই ২৪ হতে অক্টোবর ২৪ পর্যন্ত রাসিকের প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের মাসিক কাজের অনুমোদন প্রদান, নগরভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণ, নগরভবনে অগ্রণী ব্যাংক লিঃ, মিডল্যান্ড ব্যাংক লিঃ ও গ্রীন প্লাজার জন্য পৃথক মিটারসহ বৈদ্যুতিক সংযোগ প্রদান, তামাকজাত দ্রব্য সামগ্রী বিক্রয় কেন্দ্রের লাইসেন্স প্রদান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব অফিস সংস্কার ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘রাজশাহী সমগ্র গ্রন্থে’র প্রকাশনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, ট্যাক্সসেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্সসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM