ঢাকার সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ভোলায় আটক
জেলা প্রতিনিধি, ভোলা
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্প ভোলা, র্যাব-৮ বরিশালের একটি আভিযানিক টহল দল লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভি, ক্যাম্প কমান্ডার, র্যাব ক্যাম্প, ভোলা ৮ এর নেতৃত্বে অদ্য ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ১৮: ৩০ ঘটিকার সময় ভোলা সদর থানাধীন তিন খাম্বার মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে বিশেষ দায়রা নং- ৯৯/১৬, কাফরুল থানা মামলা নং-৯ (৭) ০৮ এর ১০ বছরের সাজা প্রাপ্ত ঢাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক মিলন (৪৬), পিতা- মোঃ মুন্নাফ (মন্নান), সাং-রুহিতা আলী নগর, থানা-ভোলা সদর, জেলা-ভোলাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM