নভেম্বর ২৭, ২০২৪, ১০:৪৩ পি.এম
গোয়ালন্দে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনে ঢাকা ও গোয়ালন্দে আহত ৮ জনের মধ্যে আহত ৪ জন কৃতি সন্তান এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট প্রদীপ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধি প্রমুখ।
স্মরণসভা শেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত শহিদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM