নভেম্বর ২৭, ২০২৪, ১০:৩৯ পি.এম
ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত।
সাইদুল ইসলাম
নওগাঁর ধামইরহাটে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান-২০২৪ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি”।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শাখা ওয়াল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার।
ইসলামি ফাউন্ডেশনের সহযোগিতায় ও ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা শাখা ইসলামি ফাউন্ডেশনের ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও ধর্মীয় নেতৃবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার মো,মোস্তাফিজুর রহমান বলেন, “মসজিদে খুতবার সময় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং দিক নির্দেশনামূলক আলোচনার জন্য মসজিদের ইমামদের সহযোগিতা কামনা করেন। ”
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা শারমিন আক্তার সুরভী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবু ইউসুফ আলী, মোয়াজ্জেম আবু সুফিয়ান প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM