আইনজীবী হত্যার তীব্র নিন্দা ও শাস্তি দাবী চট্টগ্রাম নগর জামায়াতের
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
ইসকন নামধারী সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত ভবনে বিচারকদের কক্ষে হামলা ও চত্ত্বরে গাড়ি ভাঙচুর এবং সশস্ত্র হামলা চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি ও জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আরো ৮/১০ জন।
এসময় কোর্ট বিল্ডিং জামে মসজিদ, লালদিঘী জামে মসজিদে হামলা, কোতোয়ালী মোড়-নিউ মার্কেটসহ আশপাশের এলাকায় তারা তান্ডব চালায়।
এ সন্ত্রাসী হামলা ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে এক রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে জামিন নামঞ্জুর হলে ইসকন নামধারী সন্ত্রাসীরা প্রথমে বিচারকদের কক্ষে হামলা, পরে আশেপাশে এলাকায় তান্ডব শুরু করে। উপস্থিত সাধারণ জনতার ওপর হামলা করতেও তারা দ্বিধা করেনি। ইতোপুর্বেও তারা হাজারি গলিতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর এসিড সন্ত্রাস চালিয়েছিল। তারা আদালত ভবনে হামলা ও পরিকল্পিত ভাবে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্যের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM