1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন রাস্তার পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ধারা অনুযায়ী মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর ঘিরে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারা অনুযায়ী স্বপ্নচূড়া মার্কেটের মোড় হতে লাইসেন্সবিহীন ০১টি চার্জার রিক্সা আটক করে ১ জন ব্যক্তির নিকট হতে ২০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উচ্ছেদ অভিযানকালে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD