রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা ও ভাংচুর ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা চালানো হয়েছে । দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে ২৫ নভেম্বর সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর অফিসে হামলা চালানো হয় ।
বিক্ষোভকারীরা প্রথম আলোর অফিসের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন । এসময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন । পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান ।
এসময় তারা ‘প্রথম আলো, দিল্লি স্টার’ এই মুহূর্তে বাংলা ছাড়, ‘বয়কট বয়কট প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে থাকেন ।
গতকাল ঢাকায় প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন আলেম ওলামা । মানববন্ধন শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর অফিস ঘেরাও করে।
পরে, বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ উল্লেখ করে বক্তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে । ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা হবে না ।
এসময়, ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা। বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে । যদি তা নাহয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা ।
এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মৈাখিকভাবে অভিযোগ পেয়েছি । লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM