1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড। দৈনিক নয়া কণ্ঠ          

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ২৪ (১) ধারায় ৩টি মামলা দায়ের করে ৩ জনের নিকট হতে ৯ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

রানীনগর এবং তালাইমারী বৌ বাজারে মরা গরুর মাংস বিক্রির দায়ে ১জন ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমির মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আটককৃত মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD