নভেম্বর ২৩, ২০২৪, ১১:৩২ পি.এম
গোয়ালন্দ ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা ইমাম কমিটির আয়োজনে এ সাধারণ সভা, কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হুসাইনের সঞ্চালনায় উপজেলা ইমাম কমিটির সাবেক সভাপতি মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির বিশেষ নির্বাচন কমিশনার মাওলানা লুৎফর রহমান, গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ প্রমুখসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হন মাওলানা জালাল উদ্দিন, সহ-সভাপতি পদে নির্বাচিত হন মুফতি শামসুল হুদা, মাওলানা তারিক বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্রবাচিত হন মুফতি আবুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মাওলানা আঃ হাকিম, মাওলানা শামসুল হক, মুফতি মুঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন হাফেজ আবু সাইদ, কোষাধ্যক্ষ পদে মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে হাফেজ আঃ মালেক, প্রচার সম্পাদক পদে ক্বারী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মাওলানা খলিলুর রহমান, সদস্য পদে মুফতি আজম আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা আজাদুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি আঃ আজিজ, মাওলানা মিরাজুল ইসলাম ও হাফেজ মো. সেলিম নির্বাচিত হন।
সভাশেষে জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM