সাভারের মেয়ের প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম পরিণয় ঘটেছে এই ভিনদেশী তরুণের।
সাভারের তরুণী সুরাইয়ার প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। প্রায় ৪ মাস আগে এ ঘটনা ঘটেছে সাভারে।
১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে। গত শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুবক যুবতীর বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং তাদের জন্য জানান শুভ কামনা।
এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।
ভিনদেশী তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মা সহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল।
আমন্ত্রিত অতিথিরা হাজার মাইল দুরত্বের ভালবাসার এই বন্ধন অটুট থাকুক এমনটাই কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM