ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ, দিনাজপুর জেলা কমিটির প্রস্তুতি সভা ও জেলা কমিটি পূনর্গঠন
দিনাজপুর প্রতিনিধি( সাবু রায় বিকে)
আজ ২৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় সিডিসি,দিনাজপুর এর সভাকক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর এর নির্বাহী পরিচালক ও ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ, দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব, দিনাজপুর জেলা কমিটির সভাপতি যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে দিনাজপুর শাখা কমিটি পূনর্গঠন বিষয়ক আলোচনা সভা ও ১০ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক মানবাধিকার দিবস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক নতুন দিনের দিনাজপুর জেলা প্রতিনিধি একরামুল হক চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ও সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ। উক্ত সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যথাক্রমে কবি ও সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ প্রধান উপদেষ্টা, আল ফালাহ আ 'ম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: মমতাজুল ইসলাম উপদেষ্টা ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়।
দিনাজপুর জেলা কার্য নির্বাহী কমিটি ২১ সদস্য পূনর্গঠন হয় । সভাপতি,সিডিসি-এর নির্বাহী পরিচালক, বাংলাদেশ প্রেসক্লাব, দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি মো: ফরহাদ রহমান খোকন, সহ - সভাপতি মো: জিল্লুর রহমান, মো: শরিফুল ইসলাম এবং মো:জালাল উদ্দিন।
সাধারণ সম্পাদক, একরামুল হক চঞ্চল, সহ - সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সচিব, ডা: সমর কুমার রায়, সহ- সাংগঠনিক সচিব হারুন রশিদ, দপ্তর সচিব সাবু রায় ( বিকে), সহ - দপ্তর সচিব মো: রাহিনুর ইসলাম, অর্থ সচিব মো: লোকমান হোসেন, প্রচার সচিব মো : মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সচিব মো: সাদেকুল ইসলাম জয়, গবেষণা, প্রকাশনা-ও-প্রশিক্ষণ বিষয়ক সচিব বিমল রায়, নারী ও শিশু বিষয়ক সচিব, রিতা হেমরম,যুব বিষয়ক সচিব মো: আশরাফুল ইসলাম, ক্ষুদ্র - নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বিষয়ক সচিব হরিনাথ হেমরম,নির্বাহী সদস্য যাদব চক্রবর্তী, মো: নূরে আলম কাজল এবং মো: সুমন ইসলাম নির্বাচিত হন।
কমিটি পূনর্গঠন শেষে আগামী ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আলোচনা সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং সম্মাননা স্বারক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM