রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার ১১ জন ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের সদস্য এসএস আয়নাল হক (৫৯) ও মো: লুৎফর রহমান ওরফে তারেক (৪০)। এসএস আয়নাল হক রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নামোভদ্রার মৃত শামসুল হকের ছেলে। সে বর্তমানে পবা থানার কাঁঠালপাড়ার বাসিন্দা। লুৎফর রহমান শাহমখদুম থানার হরিষা ডাইং গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM