
কি সুন্দর দেখ ওই গোধূলি বেলা,
শিশুগণ মাঠে নেমে করে যে খেলা।
ধেনুগন ফিরেছে ওই বাসার আশায়,
পাখিরা কূজন করে গাছের শাখায়।
পশ্চিমে রবি ওই পড়িছে দেখো ঢলি,
কে কোথায় এসে সবে গৃহেতে চলি।
দিবাকর নিবে যে এখনই বুঝি বিদায়,
তপোস্যা ঘুচায়ে শ্বশধর হইবে উদয়।
যে যেথা কর্মে রতো এলে ফিরে ঘরে,
বধুগণ সাঁঝের বাতি নিয়ে ঈশ্বরের বন্দনা করে।
আমার জীবনের গোধূলি যখনি আসিবে ,
স্বজনের আঁখি নীরে সকলি ভাসিবে।
জীবন সূর্য অস্তমিত যবে হতাশ হইবে সবে,
চারিদিকে কম্পিত হবে ক্রন্দনের রবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM