1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ   

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বেলা ১২টায়) নগর ভবনে পরিবেশ উন্নয়ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ কবির হোসেন।

সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমী ফুল গাছ রোপনের বিষয়ে আলোচনা করা হয়। শীতকালীন গাছের পরিচর্যার পর্যাপ্ত পানি স্প্রে ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি স্প্রে বিষয়ে আলোচনা করা হয়। নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হটিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরীতে আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করা হয়।

সভায় সামাজিক বন বিভাগ রাজশাহী সহকারী বন সংরক্ষক  মোঃ মেহেদী উজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর সহকারি বিদ্যালয় পরিদর্শক মোঃ আব্দুস সালাম, রাসিকের ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিব,  সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন কমিটির সদস্য সচিব উপসচিব মোঃ তৈমুর হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD