ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তারিকুল ইসলাম, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
বুধবার (২০ নভেম্বর) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব তুহিন আফসারি এবং অ্যাকাউন্টস অফিসার অধীস দাস।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের যশোর রিজিওনের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন। তারা ইয়ুথ লিডারশিপ ও সক্রিয় নাগরিকত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে এস. এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, “নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন বৈষম্যহীন সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সংগঠন শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।”
কর্মশালার শেষে ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM