ইবি ছাত্রবাহী বাসের চাপায় একজন নিহত
তারিকুল ইসলাম, ইবি।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রবাহী দোতালা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দশটার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাউসিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন।এসময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুছে যায় এবং ঘটনানাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার শিহাব উদ্দিন বলেন, বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM