নেত্রকোণার চাঞ্চল্যকর রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী ময়মনসিংহ থেকে গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে (২৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মোঃ আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়। গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত হয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নাজমুল হক রাকেলসহ ৫ জনকে আসামী করে ২০ মে নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামী রাকেলের অবস্থান সনাক্ত করে। পরে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর নির্দেশে এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ১৮ নভেম্বর সোমবার রাতে ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে গ্রেফতার করে।এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত আসামী রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM