নভেম্বর ১৯, ২০২৪, ১:৩২ পি.এম
ধানইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুত মিটার রিডার নিহত। দৈনিক নয়া কণ্ঠ

ধানইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুত মিটার রিডার নিহত।
সাইদুল ইসলাম ঃ
নওগাঁর ধামইরহাটে মেসিট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশীদ নামের এক পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরকারের ছেলে।
১৮ নভেম্বর সোমবার কুয়াশা ঘেরা সকাল ৯টার দিকে উপজেলার জাহানপুর এলাকার ঘোড়াবট কলোনী নামক স্হানে বিপরীত দিক থেকে আসা মেসির সঙ্গে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন জানান, ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ নিজ বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়।
ঘটনার পরপরই ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন এবং লাশ থানায় নিয়ে আসেন। এ সম্পর্কে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, ‘সড়ক আইনে মামলা রজ্জু করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ -এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছেে এবং ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM