সাদপন্থিদের রাস্তা অবরোধ তীব্র যানজট প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে ছাড়লেন সড়ক
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ ১৯ নভেম্বর সকালে মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা।
সাদপন্থিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছেড়েছেন।
তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে ছাড়া এবারের বিশ্ব ইজতেমা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এর আগে ১৫ নভেম্বর লাখো মুসল্লির জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থিরা। এ দিন সকাল ৮টার পর সাদপন্থিদের একটি বিশাল দল কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM