সদরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নে পানিতে ডুবে হালিমা আক্তার নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর (রবিবার) সকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী নামক গ্রামের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা আক্তার ঐ গ্রামের মোঃ ফারুক মুন্সীর কন্যা। দুই ভাই বোনের মধ্যে হালিমা ছোট। এলাকাবাসীর ধারণা সকালে সবার অগচরে হালিমা বাড়ির পাসে খেলতে গিয়ে খালে পড়ে ডুবে যায়। পরে শিশুটির বাড়ীর লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেণ।
এক পর্যায়ে এলাকাবাসী খালের পানিতে হালিমার মরদেহ ভেসে থাকতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হালিমাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউ,পি সদস্য রায়হানুল ইসলাম তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM