নওগাঁ আত্রাই উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি : জেলার আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলন আয়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রাক্তন সভাপতি ও অভিভাবক কাজী মোঃ আবুল কালাম আজাদ।
বক্তব্যে বলা হয়েছে সূত্র না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার দুর্নীতি ও স্বজন প্রীতির বিষয়ের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার কে নিয়ে এক সদস্য বিশিষ্ট একটি তকমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বস কার্যদিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পর জবাবদিহিতার পরও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় শ্রেণীভিত্তিক বিশেষ সুবিধা গ্রহণের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের প্রণোদনার টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছিল ভুক্তভোগী শিক্ষার্থীরা। শুধু তাই নয় প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান শিক্ষককে সরকারি বেতন ভাতা সুবিধা প্রদান দিবেন এমন আশ্বাস দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে গত ২৭ আগস্ট ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছিলেন। এ ব্যাপারে এ বছরের ২৩ সেপ্টেম্বর তদন্ত কার্যক্রম শেষ হলেও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্টরা।
এছাড়াও উক্ত প্রধান শিক্ষক সরকারি প্রণোদনার প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য টাকা তার হাতে না দিয়ে যৎসামান্য টাকা হাতে দিয়ে গৃহীত টাকার তালিকায় সেই শিক্ষার্থীর অজান্তেই স্বাক্ষর করে নেন বলেও অভিযোগ করা হয়। এমন অনেক শিক্ষার্থী আছে যারা জানতোনা যে তারা কত টাকার বিপরীতে স্বাক্ষর করেছে।
এ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM