
প্রশংসা সব তোমার হে রব
তুমি বিশ্বপতি,
সকল সময় করুণাময়
দয়ার সাগর অতি।
জগত স্বামী মালিক তুমি
শেষ বিচারের দিন,
বিচার তোমার হে পরোয়ার
পক্ষপাত বিহীন।
দিবস যামী করি আমি
তোমার ইবাদাত,
তোমার কাছে শুধুই যাচে
আমার দুটি হাত।
দেখাও কেবল সহজ সরল
সঠিক পূণ্য পথ,
যে পথ ধরে সদাই ঝরে
তোমার নিয়ামত।
সে পথে নয় যে পথে ভয়
তোমার অভিশাপ,
চাইনা যেতে ভ্রান্তপথে
যেথায় মহাপাপ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM