নভেম্বর ১৪, ২০২৪, ১১:৫২ পি.এম
পদ্মার এক চিতল মাছ ২২ হাজার টাকায় বিক্রি। দৈনিক নয়া কণ্ঠ

পদ্মার এক চিতল মাছ ২২ হাজার টাকায় বিক্রি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর হরিরামপুর এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সকাল ৬টার দিকে দৌলতদিয়া টার্মিনালে উন্মুক্ত নিলামে বাবুর আড়তে চিতল মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় কিনে নেন ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২,২০০ টাকা দরে মোট ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্লাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাঘা আইড়, পাঙ্গাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM