রাজশাহীতে ইজতেমায় আগত দোকানদারদের হুমকি দিয়ে চাঁদা দাবীর অভিযোগ ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর হযরত শাহ মখদুম ঈদগাহে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা।
ইজতেমা স্থলে আগত দোকানদারদের হুমকি দিয়ে দোকান প্রতি তিন হাজার টাকা করে চাঁদা দাবী করেন স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা।
চাঁদা দিতে না চাইলে দোকানদারদের তুলে নিয়ে গিয়ে ক্লাবে মারধরের হুমকি দেন সন্ত্রাসীরা।
পরে যুবদল নেতা রবি তার দলের নেতা কর্মীদের নিয়ে ছুটে গিয়ে দোকানদারদের কথা শুনে বলেন এখানে কোন চাঁদাবাজির স্থান নাই, সে যে দলের'ই হোকনা কেন।
এসময় যুবদল নেতা রবি চাঁদাবাজিদের রুখতে তার দলের কর্মীদের একটি কমিটি গঠন করে তাদের দায়িত্ব দিয়ে দেন এবং বলেন সার্বক্ষণিক দোকানদারদের দেখভালের জন্য।
তিন দিনের এই বিশ্ব ইজতেমার সফল করতে এবং আইন-শৃঙ্খলা ঠিক রাখতে আরও দাবি জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারী সব দলের প্রতি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM