পালিয়েও রক্ষা পেলেন না ভোলা ২ আসনের সাবেক এমপি- মুকুল
ভোলা প্রতিবেদক:
পালিয়েও রক্ষা পেলেন না ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। অদ্য ১৩ নভেম্বর (বুধবার) রাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উল্লেখ্য, আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক এই সংসদ সদস্য। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM