নভেম্বর ১৩, ২০২৪, ১১:৩২ পি.এম
গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামিকে ঢাকার চক বাজার থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
আটককৃত পলাতক আসামী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবুওছিমুদ্দিন পাড়া গ্রামের দারগ আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম সাগর (২৬)কে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা মামলার সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা প্রচন্ড গরম উপেক্ষা করে ৫ দিন যাবৎ তাঁর প্রেমিক সাগরের বাড়িতে অনশন করেছিল। সুষ্ঠুভাবে কোন সমাধান না পেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেন।
মুন্নি আক্তার জানান, আমার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে উজানচর ইউপির ২নং ওয়ার্ড সদস্য মো. আবুল হোসেন প্রামানিক জানান, আমি লোক মারফত শুনেছি সাগর পুলিশের হাতে আটক হয়েছে। আমরা সুষ্ঠু একটি সমাধান চাই।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সিরাজুল ইসলাম সাগরকে মামলার আইও এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ডিএমপির চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM