নভেম্বর ১৩, ২০২৪, ১১:৩১ পি.এম
গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা মোকছেদ আলী বিশ্বাসের ইন্তেকাল। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা মোকছেদ আলী বিশ্বাসের ইন্তেকাল
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমড়াকান্দি ইমাম বাড়ির সভাপতি মোকছেদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা আড়াইটায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে সহ অনেক দলীয় সহকর্মী ও পীর ভাইবোন রেখে যান।
বুধবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও কুমড়াকান্দি ইমামবাড়ি দরবার শরীফ গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM