৩০ নভেম্বর পর্যন্ত সারচার্জ বিহীন বকেয়া পৌরকর, ট্রেড লাইসেন্স নবায়নে সময় বৃদ্ধি।
রাজশাহী ব্যুরো ঃসারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন ২০২৪-২৫ অর্থ বছরের পৌরকরের উপর ১০% রেয়াত/রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত মওকুফ করা হয়েছে। রাসিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২৫ অর্থবছরের চার কিস্তির উপর ১০% বেয়াত/রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময়ে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে।
উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM