অটো ছিনতাই ও চালক কে হত্যার দায়ে যুবক গ্রেফতার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলা চাঞ্চল্যকর অটোচালককে জবাই করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনা মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
জানা যায গ্রেফতারকৃত শাহীন মিয়া (২২) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পং পাঁছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
বুধবার, ১৩ নভেম্বর রাত প্রায় ১টার দিকে তাড়াইল উপজেলার পং পাঁছিয়া এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
এই বিষস র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি আরো জানান, গত ১০ নভেম্বর সকাল অনুমান ৭টা ৩০ মিনিটের দিকে ভিকটিম আলামিন(১৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যা প্রায় ৬ টায় ভিকটিমের বোন পিংকী আক্তার(২২) সর্বশেষ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের সাথে কথা বলেন। ঐ সময় ভিকটিম তার বোনকে জানায় , সে যাত্রী নিয়ে নান্দাইল উপজেলার সুনামগঞ্জ বাজারে আছে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিদিনের মত ভিকটিম আলামিন অটোরিক্সা নিয়ে বাসায় ফিরে না আসায় এবং তাহার মোবাইল ফোন বন্ধ থাকায় ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে ১১ নভেম্বর সকাল ১০ টার দিকে অটৌচালক ড্রাইভারের পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে একটি গলা কাটা লাশ ধান ক্ষেতে পড়ে আছে বলোজানতে পারেন৷ ওই সংবাদের শুনে ভিকটিমের বড় ভাই মো. আলমগীর হোসেনসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিম আলামিনের মরদেহ সনাক্ত করে থাকেন ৷
পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ভিকটিমের মরদেহের সুরতহাল প্রস্তত করে মরদেহটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ভিকটিমের পরিবারের ধারনা গত ১০ নভেম্বর রাত অনুমান সাড়ে ৭টা থেকে ১১ নভেম্বর সকাল অনুমান সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা আসামিগণ অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম আলামিন(১৫)কে জবাই করে হত্যা করতঃ লাশ গুম করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়৷
এই ঘটনা তদন্ত করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল তদন্তের ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন৷
পরবর্তীতে গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM