
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে । নগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এই পরীক্ষা করতে পারবে । বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের ( পিপিপি ) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে পাঁচ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে ।
নগরীর ৪,১৬,১৯,২৪ ও ২৮ ন: ওয়ার্ডে এই কায্যক্রম চালু করা হয়েছে ।
রবিবার দুপুরে নগরভবনের অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড, এ বি এম শরীফ উদ্দিন ।
অনুষ্ঠানে বক্তব্য দেন , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করি। রাজু , রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম , রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ্ এ এম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার , ডেনিস রেডক্রসের হেলথ ম্যানেজার ডা: আরিফ হাসনাত আলী,
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড, এ বিএম শরীফ উদ্দিনের কাছে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM