কিশোরগঞ্জে নদী থেকে লিশাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার।
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে নদী থেকে খালেদ বিন লিশাত(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
আজ মঙ্গলবার(১২ নভেম্বর)সকালে দিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে খালেত বিন লিশাতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খালেত বিন লিশাত ইসলাম কিশোরগঞ্জ উপজেলার মুশা পাকার মাথা সফি মিয়াপাড়ার বাসিন্দা মোঃ মোবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। পাশা সে ডিস ব্যবসার টেকনিক্যাল কাজ করতো। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুড়ি ফেরিওয়ালারা নদী পাড় হয়ে এক গ্রামের দিকে যাচ্ছিলেন।
এসময়ে তারা খালেত বিন লিশাতের মরদেহ পানিতে ভাসতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করে।এসময়ে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন অভিযোগ করে সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল।
আরেকটি সুত্র মতে প্রেমঘটিত কারণে তাকে প্রতিপক্ষ কেই হত্যার পর মুখমণ্ডল এ্যাসিড ঢেলে বস্তায় ভরে নদীতে ফেলে দিতে পারে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার মরদেহ নদীতে তিন থেকে চার দিন ছিলো ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামে একজনকে আটক করা হয়েছে।
এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM