নভেম্বর ১২, ২০২৪, ১২:০২ এ.এম
লক্ষ্মীপুর সাহিত্য সংসদের ২৫ তম সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত। দৈনিক নয়া কণ্ঠ

২৫ তম সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত। সাহিত্য সংসদ জেলা লক্ষ্মীপুর।
লিটন হোসেন,রায়পুর
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর ২৫ তম সাহিত্য সম্মেলন ডিসেম্বর এর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আজ ১১ নভেম্বর ডক্টরস ল্যাবে অনুষ্ঠিত এক সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ব্যাপক কর্মসূচির মাধ্যমে এবং জাতীয় খ্যাতিমান কবি লেখকদের উপস্থিতিতে একে নতুন রূপ দেয়ার কর্মযজ্ঞ সাংগঠনিক ভাবে শুরু করা হয়েছে।
সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর পরিচালনায় এতে অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন।
আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদ এর সম্মানিত আজীবন সদস্য প্রাক্তন ডিডি পরিসংখ্যান আবু খালেদ মো. ছাইফ উল্লাহ, অধ্যাপক মাহবুবুর রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান, কবি হাসিনা আক্তার প্রমুখ।
সভায় কাওছার বিন জামান কে আহবায়ক এবং রিয়াজুল ইসলাম জাকির কে সদস্য সচিব করে ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য প্রভাষক জেসমিন আক্তার, তাহসীন বিন আহসান,আতাউর রহমান রাব্বি ও রাকিবুল ইসলাম প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM