1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রাজশাহী জেলা জামায়াতের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ সেট-আপ সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪০৬ বার পঠিত

রাজশাহী জেলা জামায়াতের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ সেট-আপ সম্পন্ন ।

রাজশাহী ব্যুরো ঃ বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ সেট-আপ সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেট-আপ সম্পন্ন হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির জেলা সেক্রেটারি নির্বাচিত হন মো: গোলাম মুর্তজা। এছাড়া জেলা নায়েবে আমির হন মাওলানা আব্দুল খালেক ও মো: মাইনুল হোসেন। পরে জেলা সেক্রেটারি ও নায়েবে আমিরদ্বয় শপথ গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত জেলা কর্মপরিষদ সদস্য, সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলার আমিরগণসহ নির্বাচিত বিভিন্ন পদের দায়িত্বশীলদের শপথ পাঠ করান নবনির্বাচিত রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। জেলার সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন আবুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, অধ্যাপক কামরুজ্জামান ও নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম ও রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD