
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা চক্রের ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গত রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পানচারুথী গ্রামের আহমেদ আলীর ছেলে আব্দুল হান্নান(৪৫) ও একই জেলার মুক্তাগাছা উপজেলার সাহাপুর জনকা বাজার এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন,অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে আনুমানিক আড়াইটার পৌরসভার বাউসি বাঙ্গালীপাড়া সোলাইমানের বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য অবস্থান করছিল।পরে এ সংবাদ পুলিশ জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুইজন ডাকাত সদস্যকে জনতার সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।এ সময় ধৃত আসামিদের কাছে একটি সাদা রংয়ের পুরাতন মডেলের টয়োটা করোলা প্রাইভেটকার,একটি লোহার তৈরি তালা কাটার, দুইটি লোহার পাইপ ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।ওসি চাঁদ মিয়া আরও বলেন, গ্রেফতারকৃত আঃ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও দস্যুতাসহ মোট নয়টি ও সোহাগের নামে জুয়া ও দস্যতাসহ মোট দুইটি মামলা রয়েছে।আসন্ন শীতকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM