
আমার বাড়ি রমনীগঞ্জ,
সবুজ ঘেরা গাঁয়।
গাছ গাছালি পাখ পাখালী,
রুপের শোভা পায়।
বাড়ির পাশে আম বাগানে,
আছে যতো গাছ।
পাখিরা সব মিলেমিশে,
করে সেথায় বাস।
আমার বাড়ি রমনীগঞ্জ,
শষ্য শ্যামল গায়।
গাছের ছায়ায় লতায় পাতায়,
দারুণ শোভা পায়।
আমার বাড়ির পাশে দিয়ে,
ছোট্ট একটা নদী।
কি অপরূপ দৃশ্য তাঁহার,
দেখতে তুমি যদি।
আমার বাড়ির খানিক দুরে,
আছে একটা বিল।
ছোট বড় মাছেরা সেথায়,
করে শুধু কিলবিল।
আমার বাড়ি রমনীগঞ্জ,
ছোট আমার গাও।
রুপ গুণের গাঁপ খানি মোর,
হৃদয়ে রেখে দাও।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM