আওয়ামীলীগের বিরুদ্ধে রূপগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রদল যুবদল ও সহযোগী সংগঠন,কায়েত পাড়া ইউনিয়ন ৫ নংওয়ার্ড যুবদল নেতা মোঃ আমিনুল ইসলাম মনির ও কায়েত পাড়া ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মোঃ সোহেল খানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মনির ও সোহেল বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ দীনইসলাম কায়েত পাড়া ইউনিয়ন যুবদল,ইকবাল হোসেন কায়েত পাড়া ইউনিয়ন যুবদল,মোঃ শরিফ কায়েত পাড়া ইউনিয়ন যুবদল,আবু তাহের ও আমির,জাহিদুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রদল,জোনায়েত কায়েত পাড়া ইউনিয়ন ছত্রদল,মঞ্জু ৫ নং ওয়ার্ড ছাত্রদল,রিফাত ৫ নং ওয়ার্ড ছাত্রদল,আবির ৫ নং ওয়ার্ড ছাত্রদল ও প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM