সাভারে মশা নিধন কর্মসূচি
স্টাফ রিপোর্টার অভি খাইরুল সাভার
বিশিষ্ট সমাজ সেবক মানবদরদী সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ এর উদ্দোগে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনগনের সেবা করার লক্ষে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।
০৯-১১-২০২৪ তারিখ রোজ শনিবার বিকাল ৪.টার সময় সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রতিটি অলি গলি ও বাসার আশেপাশে ঔষধ প্রয়োগ করেছেন। মশা নিধনের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। ৫ নং ওয়ার্ডের সাভার কলেজ রোড থেকে পুরানা আব্বাস ক্লিনিক , পদ্মা গার্মেন্টস। ও ছাপড়া মসজিদ রোড, ব্যাংক কলোনি বাইতুলফালা জামে মসজিদ এলাকার একাংশ সম্পন্ন করা হয়েছে।
প্রতিনিয়ত মশা নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন। সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ বলেন
সবাই মিলে কার্যক্রমে অংশ গ্রহন করলে দ্রুত সময়ের মধ্যে আমরা এলাকা থেকে মশা নিধন করতে পারবো। তিনি সর্বদা মানবিক কাজে পাশে থাকবেন বলে জানিয়েছেন।
মানবতার ফেরিওয়ালা মশা নিধন কার্যক্রমের উদ্যোক্তা
মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ বলেন বিগত দিনেও সাভারের জনগণের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ । আমাদের কার্যক্রম সর্বদা চলমান থাকবে।এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর প্রজন্মদল সাধারণ সম্পাদক জি এস মাসুদ , ও নাজমুল ইসলাম সাভার পৌর স্বেচ্ছা সেবক দল।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন সবাই সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM