দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে।
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ (৩০) তিনজনকে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কর্মী পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৪০) ও পালিবাজার গ্রামের জমসেদ আলী (৩৮।
রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলাশ শুক্রবার বিকেলে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে এই মামলার অন্য আাসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM