পত্নীতলায় ছাত্রদের বিনা লাভের দোকান
মোকছেদুল ইসলাম, পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ নামের ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়াৃ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। শিক্ষার্থীদের এমন উদ্যোগের ফলে প্রতি কেজি আলু -৬৫ টাকা ,পটল ৩০ টাকা ,মুলা ২০টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় পাওয়া যাবে। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগের ফলে কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা জব্বার বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM