1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রধান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকেই নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫ বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী।

পত্নীতলায় ছাত্রদের বিনা লাভের দোকান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

পত্নীতলায় ছাত্রদের বিনা লাভের দোকান

মোকছেদুল ইসলাম, পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ নামের ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়াৃ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। শিক্ষার্থীদের এমন উদ্যোগের ফলে প্রতি কেজি আলু -৬৫ টাকা ,পটল ৩০ টাকা ,মুলা ২০টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় পাওয়া যাবে। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগের ফলে কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা জব্বার বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD