জয়পুরহাটে বীজের আলু নিয়ে কারসাজি
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে বীজ আলু নিয়ে কারসাজি বুকিং নামক শয়তানি কার্যকলাপ বাতিল সরাসরি কৃষকের হাতে ন্যায্য মূল্য বীজ আলু সরবরাহ করবেন ডিলাররা ভোরে ভ্রাম্যমান আদালতে আটক-২, ও জরিমানা
কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও অধিক মূল্যে আলু বীজ বিক্রি করায় অভিযুক্ত কামরুল এবং শাহজাহান নামের ব্যবসায়ীর দুইজন কর্মচারী/আত্মীয় কে আটক করা হয়েছে। সেইসাথে তাদের দু'জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৫.৩০ থেকে সকাল ৮.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।
গ্রেফতারকৃতরা হলেন, শাহাজানের ছেলে তফিকুল ইসলাম এবং কামরুলের ম্যানেজার আঃ ছালাম।
জানাযায়, কনিকা-আনিকা ট্রেডার্স এর কামরুল এবং শাহজাহান ট্রেডার্স এর শাহজাহান কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত প্রদান করবে এবং তা নিশ্চিত করবে উদয়পুর ইউনিয়ন পরিষদের ৩জন মেম্বার, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান গণমাধ্যমকে বলেন, ভোরে বিভিন্ন হাটে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখার অভিযান অব্যাহত থাকবে। তবে, এই অভিযানের মূল উদ্দেশ্য কৃষকের ক্ষতি কমানো তাই জরিমানা বেশি করার চেয়ে তারা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন।
তিনি আরো বলেন, যে সমস্ত কৃষক টাকা আগেই দিয়েছেন তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এ সময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও আবুল কাশেম, কালাই থানা পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM