পত্নীতলায় বিএনপি'র মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি: নওগাঁর
নওগাঁ পত্নীতলায় বিএনপি মত বিনিময় সভা অনু ষ্ঠিত হয়েছে।
নওগাঁর পত্নীতলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মোবারকপুর বাজারে গণতন্ত্র পুনু:রুদ্ধান ও আগামীর রাষ্ট্র নায়ক দেশ নেতা মো: তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র আহবায়ক ( একাংশ ) মো: আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: মুর্তজা রেজা, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো: আবু তাহের চৌধুরী ( ভিপি মন্টু ) প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM