কিশোরগঞ্জে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে দখল হওয়া কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতক জমি তে উচ্ছেদ চালিয়ে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভুমি) মঈন খান এলিসের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সম্পত্তির বাজার মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
জানা গেছে কয়েক বছর পূর্বে কুষ্ঠ রোগের খুব আর্বিভাব ছিল বেশি। তখন কিশোরগঞ্জ থানা মোড় সংলগ্নে সরকার একটি কুষ্ঠ হাসপাতাল নির্মাণ করেন।
উন্নত চিকিৎসা বিজ্ঞানের ফলে ধীরে ধীরে কমে যায় কুষ্ঠ রোগের প্রকোপ। এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায় হাসপাতালটি।
কুষ্ঠ হাসপাতালটি বন্ধের সুযোগ নিয়ে কিছু অসাধু লোক সেখানে বাড়িসহ গড়ে তোলেন দোকান পাট। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা বাদি হয়ে জমি উদ্ধারের জন্য নীলফামারী জেলা দায়রা জজ কোর্টে মামলা দায়ের করেন।মামলা চলমান অবস্থায় চলতি বছরের অক্টোবর মাসে রায় পায় হাসপাতাল কতৃপক্ষ। উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মঈন খান এলিস বলেন, বেদখল হওয়া জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিল। কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM