1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

বালিয়াকান্দিতে টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার পঠিত

বালিয়াকান্দিতে টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীর টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। 

নিহত মিনু বেগম (২৭), উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী। শনিবার দুপুরের দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়ীর টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

মিনুর মা সোনাই বেগম বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জল শেখের ১০ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিকভাবে নির্যাতন করে। দুই বছর পূর্বে উজ্জল শেখ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। এ ঘটনায় তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি। এ বিষয়ে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করে একটি লিখিত অভিযোগ করা হয়। আজ টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে গন্ধ পেয়ে সেখানে মেয়ের লাশ পাই। তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। টয়লেটের সেপটিক ট্যাংকির মধ্যে থেকে অর্ধগলিত মিনুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ননদ ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন সহ আসামী দ্রতই গ্রেপ্তার হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD