জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আলোচনা সভার পর বের করা র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM