পোরশায় বিএনপির অফিস পোড়ানো মামলায় আওয়ামী লীগের ১ নেতা ও সদস্য গ্রেপ্তার
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের ১ নেতা ১ সদস্য কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য ও মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪৫) এবং নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খৌদ্দগানইর গ্রামের হাদিউর রহমানের ছেলে হাসান (৫০)। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, ৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানো হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান বাদি হয়ে ৬০জনের নাম উল্লেখসহ এবং ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পোরশা থানায় ১/৪/১১/২০২৪নং মামলা দায়ের করেন। ফলে হাসানকে তার নিজ বাড়ি এবং খাইরুল ইসলাম ডন দ্বয়কে বৃহস্পতিবার সকালে সরাইগাছি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও উল্লেখ করেন যে এলাকায় অবৈধ ভুমি দখল, জোরপূর্বক জমির ধান তুলে নেয়া, হাটে চাঁদাবাজি করার মতো অনেক অভিযোগ রয়েছে তাদের নামে। গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM