আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার -১
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আলামিন (২৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত সাকিম উদ্দিনের ছেলে। সে বর্তমানে একই থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় বসবাস করে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম গতকাল রাত পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলামিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM